ছাদের তারে বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু  নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার বারোআনী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত চাঁন বানু (৫০) ওই এলাকার জামানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, বুধবার ভোর নিজের একতলা বাড়ির ছাদে হাঁটাহাাঁটির জন্য ছাদে যান চাঁন বানু। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্য বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত