বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি'র সভাপতিত্বে আজ বুধবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি;  মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি; রফিকুল ইসলাম হিলালী, এমপি; এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি; নায়াব ইউসুফ আহমেদ, এমপি;  মমতাজ আলো, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং মোঃ আবুল হাসনাত, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

কমিটি বৈঠকে "বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬" নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটি বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে  রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। 

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট  কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত