সালমানের ‘মাতৃভূমি’ ট্রেলারে শান্তির বার্তা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। এতে যুদ্ধের উত্তেজনা, দেশপ্রেম ও শান্তির বার্তা তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ট্রেলারে ভারত-চীন সীমান্তের সংঘাতের প্রেক্ষাপট উঠে এসেছে। যুদ্ধের পরিস্থিতিতে সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি গল্পে শান্তির আকাক্সক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সালমানের নতুন চরিত্র ও যুদ্ধের প্রেক্ষাপটে তার অভিনয় কেমন হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির নামেও যুদ্ধের অবসান ও শান্তির প্রত্যাশার ইঙ্গিত রয়েছে। নতুন এই সিনেমার মাধ্যমে সালমান খান আবারও বড় পর্দায় অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হতে যাচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত