মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মারুফ আহমেদ নামে মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মারুফ আহমেদ (৫৬) রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
তিনি রাজনগর উপজেলার দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।