মিনিসকাস ইনজুরি ও চিকিৎসা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম

মিনিসকাস (গবহরংপঁং) ইনজুরি হাঁটুর অত্যন্ত সাধারণ এবং গুরুত্বপূর্ণ সমস্যা। হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের কাজ করে মিনিসকাস। মোচড় লাগলে বা অতিরিক্ত ওজনের চাপে এটি ছিঁড়ে যেতে পারে।

লক্ষণ

হাঁটুতে, বিশেষ করে জয়েন্টের ভেতরের বা বাইরের পাশে প্রচ- ব্যথা অনুভব হয়।

ইনজুরির ২৪ ঘণ্টার মধ্যে হাঁটু ফুলে যেতে পারে এবং শক্ত হয়ে যায়।

হাঁটু আটকে যাওয়া, পুরোপুরি ভাঁজ বা সোজা করতে সমস্যা হয়, মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে।

হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে বা ঘুরতে গেলে হাঁটু অবশ হয়ে যায়।

হাঁটু নড়াচড়া করার সময় পপ বা ক্লিক

শব্দ হতে পারে।

            মিনিসকাস ইনজুরির চিকিৎসানির্ভর করে ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তার দৈনন্দিন কার্যক্রমের ওপর। চিকিৎসাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় :

প্রাথমিক চিকিৎসা

ছোট ইনজুরি বা মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্ত সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকলে এই চিকিৎসা দেওয়া হয়। একে জওঈঊ প্রটোকল বলা হয় : হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে এমন কাজ থেকে বিরত থাকা। দিনে ৩-৪ বার ১৫-২০ মিনিট বরফ দিলে ফোলা ও ব্যথা কমে। হাঁটু স্থিতিশীল রাখতে ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করা। শোবার সময় হাঁটু বালিশের ওপর উঁচুতে রাখা, যাতে ফোলা কমে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইনকিলার বা প্রদাহরোধী ওষুধ (যেমন ন্যাপ্রোক্সেন বা আইবুপ্রোফেন) খাওয়া।

হাঁটু শক্তিশালী করার জন্য ব্যায়াম

শল্যচিকিৎসা

            যদি ইনজুরি গুরুতর হয়, হাঁটু আটকে যায় কিংবা কনজারভেটিভ চিকিৎসায় কাজ না হয়, তবে অপারেশনের প্রয়োজন হতে পারে। সাধারণত আর্থ্রোস্কোপি নামক ছোট একটি দূরবীণ পদ্ধতির মাধ্যমে এই সার্জারি করা হয় :

মিনিসকাস রিপেয়ার : ছিঁড়ে যাওয়া অংশটি সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়া (তরুণ বয়সীদের ক্ষেত্রে এটি বেশি করা হয়)।

মেনিসেকটমি : যদি মিনিসকাসের ক্ষতিগ্রস্ত অংশটি আর জোড়া লাগার মতো অবস্থায় না থাকে, তবে সেই অংশটি কেটে বাদ দেওয়া হয়।

মিনিসকাস ট্রান্সপ্ল্যান্ট : অত্যন্ত বিরল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মিনিসকাস পুরোপুরি প্রতিস্থাপন করা হতে পারে। সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের প্রয়োজন হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত