‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বিশ্বের অন্যতম ডুবো গিরিখাতগুলোর একটি। এটি প্রায় ১৬০ কিলোমিটার দীর্ঘ ও প্রস্থে ৫-১৪ কিলোমিটার। বাগেরহাটের দুবলার চর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গভীর গিরিখাত এটি। ১ লাখ ৭৩ হাজার ৮০০ হেক্টরের সংরক্ষিত এই এলাকার সন্ধান আসে ২০১৪ সালে। সমুদ্রবিজ্ঞানীদের মতে, ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ সামুদ্রিক অভয়ারণ্য। বঙ্গোপসাগরের অন্যতম ‘মৎস্য ভাণ্ডার’ হিসেবে পরিচিত ‘সোয়াচ অব নো গ্রাউন্ডে’ বিভিন্ন জাতের সামুদ্রিক মাছের পাশাপাশি তিমি, ডলফিন, হাঙ্গর, কচ্ছপ ও বিরল প্রজাতির কিছু জলজপ্রাণীর দেখা পাওয়া যায়। বিস্তীর্ণ এলাকাটি বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজননকেন্দ্র। বিজ্ঞানীদের মতে, ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ পৃথিবীর একমাত্র স্থান, যেখানে ডলফিন, পরপাস ও তিমি এই তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়। কথিত রয়েছে, ১৮৬৩ সালে ‘গ্যাডফ্লাই’ নামে ২১২ টন ওজন বিশিষ্ট গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরতœ নিয়ে যাওয়ার সময়, ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই ব্রিটিশ যুদ্ধজাহাজের খোঁজে আসে, দেশটির আরও কয়েকটি জাহাজ। শেষ পর্যন্ত হার মানেন তারা। কিন্তু ডুবে যাওয়া জাহাজের হদিস না পেয়ে, অঞ্চলটির নাম দেওয়া হয় ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’। অর্থাৎ যার কোনো সীমা নেই। বঙ্গোপসাগরের ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ দেশের প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটি এক লাখ পঁচিশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রের রহস্য, সামুদ্রিক জীবকূল এবং ভূতাত্ত্বিক পরিবর্তন গবেষণায় বিজ্ঞানীদের কাছে এটি আদর্শ ক্ষেত্র।
বিশ্বের অন্যতম ডুবো গিরিখাত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
বিশ্বের অন্যতম ডুবো গিরিখাত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০