মাটি খেতে চেয়েছিলেন এজাজ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম

হুমায়ূন আহমেদের নাটকে ‘মাটি বাবা’ চরিত্রে অভিনয়ের জন্য সত্যিই মাটি খেতে চেয়েছিলেন অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। তবে বিষয়টি জানতে পেরে শুটিং সেটেই ক্ষুব্ধ হয়েছিলেন হুমায়ূন আহমেদ। পরে গুরুর রাগ ভাঙাতে মাটির মতো দেখতে একটি খাবার তৈরি করে খান এজাজ।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ পর্বে এসব স্মৃতি তুলে ধরেছেন ডা. এজাজুল ইসলাম। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি আগামীকাল ১৪ নভেম্বর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত হবে।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, তার মানবিক গুণ ও শুটিংয়ের নানা ঘটনা তুলে ধরেছেন এজাজ। প্রয়াত লেখককে নিয়ে এর আগে কয়েকটি স্মৃতিকথামূলক বইও লিখেছেন তিনি। আসছে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার একটি মৌলিক উপন্যাস। পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত