গোপালগঞ্জে তুলসী ঠাকুরের স্মরণে তিন দিনব্যাপী মহোৎসব

তিন দিনব্যাপী এ মহোৎসব আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সমাপ্ত হবে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
গোপালগঞ্জে মতুয়াচার্য শ্রীমৎ তুলসী ঠাকুরের স্মরণে তিন দিনব্যাপী মহোৎসব শুরু হয়েছে। শহরতলীর ঘোষের চর এলাকার শ্রীশ্রী হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ ও তুলসী মতুয়া মন্দিরে এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহোৎসবের অধিবাস অনুষ্ঠিত হয়। এরপর থেকে মন্দির প্রাঙ্গণে চলছে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন দলের কীর্তন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। তিন দিনব্যাপী এ মহোৎসব আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সমাপ্ত হবে।
 
আয়োজক কমিটির সভাপতি পংকজ বিশ্বাস বলেন, প্রতি বছর ঘোষের চর গ্রামের শ্রী শ্রী হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, তুলসীচাঁদ মতুয়া মন্দিরের আয়োজনে ৩ দিন ব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হয়। আমরা ধর্মীয় রীতি অনুযায়ী এই মহোৎসবে মতুয়া দল বরণ, অধিবাস, শ্রীশ্রী হরিসংগীত ও মহাসংকীতণ পরিবেশন ও প্রসাদ বিতরনের আয়োজন করে থাকি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা দলে দলে দলে এ মহোৎসবে যোগদান করেন। এবছরও ভক্তদের ব্যাপক আগমন ঘটেছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে মহোৎসব সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত