এনআরবিসি ব্যাংকের ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

এনআরবিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৯ নভেম্বর) ২০২৬ তারিখে ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ; উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার; এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং-সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে জেনে গ্রাহকদের সেবা দিতে হবে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানো, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যাংকিং কার্যক্রম ও সেবার ধরনে দ্রুত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকারদের এগিয়ে যেতে হবে। সফল ব্যাংকার হতে হলে প্রচলিত ব্যাংকিং কার্যক্রমে দক্ষতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফিনটেক ব্যবহারে পারদর্শী হতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত