শারীরিক কৌশল ও অত্যন্ত ধীরগতির বিপাক প্রক্রিয়া এবং বিশেষ জিনগত গঠন কচ্ছপ শত বছরেরও বেশি সুস্থভাবে বেঁচে থাকার মূল রহস্য। কচ্ছপ হচ্ছে সরীসৃপ শ্রেণির প্রাচীন প্রাণী। পৃথিবীর সবচেয়ে বয়স্ক পরিচিত স্থলচর প্রাণী ১৯৪ বছর বয়সী দৈত্যাকার কচ্ছপ জোনাথনের ওপর পরিচালিত সাম্প্রতিক গবেষণা দীর্ঘায়ুর নেপথ্যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার জিনোম বিশ্লেষণে বিজ্ঞানীরা ডিএনএ মেরামত এবং প্রদাহ কমানোর বিশেষ জিনের সন্ধান পেয়েছেন। অধিক বয়সেও কচ্ছপের কোষগুলো জিনের কার্যক্রম ও মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন প্রক্রিয়াকে তরুণ প্রাণীর মতো সুশৃঙ্খল রাখতে পারে। বিজ্ঞানীদের মতে, কচ্ছপের দীর্ঘ ও নীরোগ জীবনের পেছনে শারীরবৃত্তীয় ও জিনগত একাধিক কারণ কাজ করে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে, বিশাল দেহ ও অসংখ্য কোষ থাকা সত্ত্বেও মাত্র .৯৯ শতাংশ কচ্ছপের দেহে ক্যানসার দেখা যায়। বাকি সময় তারা সুস্থ থাকে। তাদের পিঠের শক্ত ও গম্বুজাকার খোলস শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে শিকারির আক্রমণ থেকে রক্ষা করে। অনেক প্রজাতির কচ্ছপ বিপদ দেখলে তাদের মাথা ও পা খোলসের ভেতরে গুটিয়ে নিতে পারে। পাথরের ফাটলে লুকিয়ে শিকারি এড়াতে প্যানকেক কচ্ছপের চ্যাপ্টা খোলস সাহায্য করে। অন্যদিকে জলজ ও সামুদ্রিক কচ্ছপের প্রবাহিত খোলস ও বৈঠার মতো পা, পানিতে দ্রুত সাঁতার কাটতে সহায়তা করে। বায়োসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, কচ্ছপের শরীরে কোষের সংখ্যা বেশি হলেও, এদের মধ্যে অসুস্থ হওয়ার হার মাত্র ১% বা তারও নিচে।
কচ্ছপের দীর্ঘায়ু রহস্য
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
কচ্ছপের দীর্ঘায়ু রহস্য
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০