করপোরেট ক্যারিয়ার থেকে উদ্যোক্তা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

গ্লোবাল মোবাইল ব্র্যান্ডে ১২ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক ব্যবসায় আত্মপ্রকাশ করেছেন ওমর ফারুক। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময়ের করপোরেট ক্যারিয়ার। দেশের অন্যতম পরিচিত আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড OPPO, vivo I realme-এর মতো Global Brand-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। Sales, Distribution, Team Management এবং Business Development-এর বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে এবার নিজের উদ্যোক্তা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ওমর ফারুক। করপোরেট জীবনের দীর্ঘ পথচলায় তিনি বিভিন্ন দায়িত্বে কাজ করার পাশাপাশি বাজার, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং একটি সফল টিম পরিচালনার বিষয়ে অর্জন করেছেন বাস্তব অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকেই এবার বৃহত্তর পরিসরে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন Happy Deals Ltd., যার কার্যক্রমের কেন্দ্র কম্বোডিয়া এবং লক্ষ্য আন্তর্জাতিক বাজারে Business I Travel-related services-এর একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। 

একজন সেলস প্রফেশনাল হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে বিভিন্ন দায়িত্ব ও নেতৃত্বের পর্যায়ে পৌঁছান ওমর ফারুক। OPPO, vivo  এবং realme-এর মতো Global Brand-এর সঙ্গে দীর্ঘ সময় কাজ করার মাধ্যমে তিনি অর্জন করেন সেলস ম্যানেজমেন্ট, মার্কেট ডেভেলমেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এবং টিম লিডারশিপের অভিজ্ঞতা। করপোরেট ক্যারিয়ারে অর্জিত এই অভিজ্ঞতা তাকে একটি বিষয় উপলব্ধি করতে সাহায্য করে, সেটি হলো নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে ব্যবহার করে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ তৈরি করা। সেখান থেকেই শুরু হয়। Happy Deals Ltd.. শুধু একটি ট্রাভেল কোম্পানি হিসেবে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিজনেস সার্ভিস নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে-

International Tours & Travel

Business & Management Consultancy

Real Estate Services

Digital Advertising & Marketing

বিদেশ ভ্রমণ, ব্যবসা শুরু বা সম্প্রসারণ, Business Consultancy, Real Estate  এবং Digital Marketing-এর মতো বিভিন্ন সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান দেশ কম্বোডিয়াকে কেন্দ্র করে Happy Deals Ltd.-এর যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। International clients, business partners  এবং বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করে একটি আন্তর্জাতিক Business Network  গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে কম্বোডিয়াতে নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের জন্য Business Setup, Consultancy, Travel Support, Real Estate এবং অন্যান্য প্রয়োজনীয় Business Services-কে আরও সহজ ও নির্ভরযোগ্যভাবে এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। Happy Deals Ltd.-এর মূল দর্শন, ‘Making Every Deal a Happy Deal।’ ব্যবসায়িক লেনদেনের পাশাপাশি গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার ওপর গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। ওমর ফারুকের উদ্যোক্তা জীবনের এই নতুন অধ্যায় তাই শুধু একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠার গল্প নয়। এটি একজন অভিজ্ঞ Corporate Professional-এর দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও স্বপ্নকে নিজের উদ্যোগে রূপ দেওয়ার গল্প।

সর্বশেষ সর্বাধিক পঠিত