ফেসবুকে বসে গরম করছেন মেঘনা আলম!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

ফেসবুকে বসে বলা চলে ঘণ্টায় ঘণ্টায় স্ট্যাটাস দিচ্ছেন মডেল-অভিনেত্রী আলম। তরুণ রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিতি পাওয়া এই ফেসবুক সেলেব্রিটি টিভি শো, রাজনৈতিক ও বাস্তবমুখী আলাপচারিতার জন্য আলোচনায় এসেছেন। মাঝে মধ্যে ফেসবুকে নানা বিষয়ে পোস্ট শেয়ার করেও মাঠ গরম করছেন তিনি। 

এবার দৃষ্টি কেড়েছে তার নতুন পোস্ট। ‘দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আবেদন জানিয়েছেন তিনি। সেখানে তুলে এনেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। রবিবার (১৫ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পরেই আরেক পোস্টে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

উল্লেখ্য, মেঘনা আলম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও মন্তব্য প্রকাশ করে আলোচনায় এসেছেন। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া তার এই স্ট্যাটাসও নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত