খুলনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী 'গ্রেনেড বাবুর' সহযোগী চাঁদাবাজ ও মাদক কারবারি আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১ এর একটি যৌথ দল। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল।
রবিবার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজম খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।
এসআরবি-৬ এর ব্রিফিং সূত্রে জানা গেছে, আজম খুলনার শীর্ষ সন্ত্রাস 'গ্রেনেড বাবুর' অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত ছয়টি, হত্যা চেষ্টার চারটি, চাঁদাবাজির দুটি ও চুরির একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনার শীর্ষ সন্ত্রাসী 'গ্রেনেড বাবুর' সহযোগী আজম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০