এনসিপি প্রধানের ওপর হামলা

বিচারে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইল বাংলাদেশ সরকার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

সরকার জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপির লন্ডন সফরের সময় তার ও সেখানে প্রবাসী বাংলাদেশিদের ওপর পরিচালিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং যুক্তরাজ্যের প্রচলিত আইনে তাদের বিচারের আওতায় আনতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানায়। যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর পরিচালিত এই সহিংস ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। জঘন্য এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সরকার হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ হামলার পেছনে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিল, সন্ত্রাস ও সহিংসতার কারণে বাংলাদেশে যাদের কর্মকা- নিষিদ্ধ করা হয়েছে।  বিবৃতিতে আরও বলা হয়,ক্ষমতাচ্যুত শাসকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে ক্ষুণœ করে।

সরকার পুনর্ব্যক্ত করছে যে, কোনো নাগরিক দেশে বা বিদেশে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা বা রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো ধরনের সহিংসতা বা ভীতি প্রদর্শনের শিকার হওয়া উচিত নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত