এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, দুই নেতার বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উভয় নেতা রাশিয়া ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। শি জিনপিং দুই দেশকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে আরও কাজে লাগানোর আহ্বান জানান।
অন্যদিকে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পুতিন।