‘পাফার ফিশ’ হলো টেট্রাওডোনটিডায়ে পরিবারভুক্ত এক ধরনের বিশেষ মাছ। এটি দেশে ‘পটকা’, ‘ফোটকা’ বা ‘টেপা’ মাছ নামে পরিচিত। বিপদে পড়লে এরা শরীরে পানি বা বাতাস ঢুকিয়ে বেলুনের মতো ফুলে ওঠে শিকারিদের ভয় দেখায়। প্রজাতিভেদে তারা প্রায় ১ ইঞ্চি থেকে ৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশ্বের উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলের সামুদ্রিক পানিতে এদের বেশি দেখা যায়। তবে কিছু প্রজাতি মিঠা পানির নদী, হ্রদ বা পুকুরেও বাস করে। এরা ঝাঁক বেঁধে চলতে পছন্দ করে। ‘পাফার ফিশ’ পানির ভেতর থেকে ডাঙায় অর্থাৎ মাটিতে তুলে আনা হলে পেটের ভেতর বাতাস ঢুকিয়ে ফুটবল আকার বানিয়ে ফেলে। তাদের খাবারের তালিকায় রয়েছে শৈবাল, শামুক-ঝিনুক, ক্রাস্টাশিয়ান ও ছোট অমেরুদণ্ডী প্রাণী। জাপানে একে ‘ফুগু’ বলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও লাইসেন্সধারী শেফ ছাড়া এটি প্রস্তুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাছটি কোরিয়ায় ‘বোক’ এবং চীনে ‘হেতুন’ নামে পরিচিত। অধিকাংশ প্রজাতির শরীরে ‘টেট্রোডোটক্সিন’ নামের মারাত্মক বিষ থাকে, যার কোনো প্রতিষেধক নেই। কিন্তু বাংলাদেশে এই মাছ ধরা, বিক্রি এবং খাওয়া হয়। কিন্তু কীভাবে খেলে প্রাণ যাবে না যা অনেকে জানেন না। পটকার চামড়া, যকৃত এবং ডিম্বাশয়ে সবচেয়ে বেশি বিষ থাকে। কাটার সময় এগুলো ফেলে দিতে হয়। পটকার বিষ পটাশিয়াম সায়ানাইডের চেয়ে প্রায় ১ হাজার ২০০ গুণ বেশি বিষাক্ত। একটি পটকা মাছের বিষে ৩০ জনের মৃত্যু হতে পারে। প্রজাতি ও পরিবেশভেদে এরা গড়ে ১০ বছর বাঁচে। তবে কিছু প্রজাতি ৩-২০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
পাফার ফিশে মারাত্মক বিষ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
পাফার ফিশে মারাত্মক বিষ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০