রাষ্ট্র যখন বৈষম্য টিকিয়ে রাখে

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’। গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন, যেখানে নারী ও পুরুষ উভয় শ্রেণির পেশাজীবী কর্মকর্তা-কর্মচারীরাই উপস্থিত ছিলেন। তিনি অবশ্য তার বক্তব্যে এটি স্পষ্ট করেননি যে, স্বামী-স্ত্রীর মধ্যে একজনকে চাকরি করতে হলে সেটি কে করবেন স্বামী নাকি স্ত্রী? তবে তিনি তা না বললেও এটি বোধগম্য যে, তিনি স্ত্রীদেরকেই ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে, কোনো প্রকার ভান-বণিতা না করে মনের কথাগুলো তিনি সরাসরি বলে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে, মানুষের মানবিক বোধ, বিশ^চিন্তা ও রাষ্ট্রের সংবিধান যতই নারী-পুরুষে বৈষম্য সৃষ্টি না করার পরামর্শ ও নির্দেশনা দিক না কেন, তিনি ওই বৈষম্য টিকিয়ে রাখারই পক্ষে এবং বস্তুত নীতিনির্ধারকদের এরূপ চিন্তাভাবনার কারণেই সমাজে নারী-পুরুষের মধ্যকার বৈষম্যগুলো সাম্প্রতিক সময়ে এসে আগের চেয়ে আরও অধিক প্রকট হতে শুরু করেছে।

আলোচনার শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, ধারণাগতভাবে রাষ্ট্র ও সরকার যতই দুটি ভিন্ন স্বতন্ত্র সত্তা হোক না কেন, বাংলাদেশে রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রায়শ তেমন কোনো পার্থক্য চোখে পড়ে না। বরং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই যেমন বলেছিলেন ‘আমিই রাষ্ট্র’, তেমনি বাংলাদেশের সরকারগুলোর আচরণ থেকেও এ ভাষ্যই স্পষ্ট হয়ে ওঠে যে, এখানে সরকারই রাষ্ট্র। অর্থাৎ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যা বলেছেন, সেটি একই সঙ্গে রাষ্ট্রেরও বক্তব্য, তা রাষ্ট্রের সংবিধানে যতই ভিন্ন কথা বলা থাকুক না কেন। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের ১৯ (৩) নং অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে, ‘জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন’, যা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর উপরোক্ত বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। অতএব বোঝাই যাচ্ছে, নারী-পুরুষে হাত ধরাধরি করে সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র এখন আসলেই বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। একদিকে সংবিধানের নির্দেশনা হচ্ছে নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ও নারীর প্রতি সমতাপূর্ণ আচরণকে নিশ্চিত করা। অন্যদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারের প্রত্যাশা, সংবিধানে যা কিছুই লেখা থাকুক না কেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের চিন্তাভাবনাই সর্বাগণ্য।

কথা হচ্ছে, প্রতিমন্ত্রী মহোদয়ের এ বক্তব্যটি সংবিধানের ১৯ (৩) অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী। পৃথিবীর কোনো ধর্ম, দর্শন, চিন্তা বা দৃষ্টিভঙ্গিই রাষ্ট্র ও সমাজের কোনো বিশেষ কাজ থেকে নারীকে বিরত রাখার কথা বলা হয়নি, যেমনটি চাকরি থেকে নারীকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কিংবা সন্তান লালন-পালনের কাজটি শুধু নারীকেই করতে হবে এমনটিও কোনো নীতিশাস্ত্রে উল্লেখ নেই। চীনের মোসুও সম্প্রদায়সহ পৃথিবীর অনেক আদিবাসী জনগোষ্ঠীর পুরুষেরাই সন্তান লালন-পালনের কাজ করে থাকে, যার আংশিক প্রচলন বাংলাদেশের কোনো কোনো আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও রয়েছে। কই, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না! তাহলে আমাদের সমস্যা হচ্ছে কেন? আসলে সমস্যাটি আচরণের নয়, চিন্তার এবং তারচেয়েও বড় কথা, এ দেশের অতি দুর্বল রাষ্ট্রব্যবস্থা সন্তান লালন-পালন, তাদের শিক্ষা ও নিরাপত্তা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা এখনো গড়ে তুলতে পারেনি বলেই রাষ্ট্রের ওই দায় এককভাবে এসে নারীর ওপর পড়ছে এবং একতরফাভাবে তাদের ওপর এ দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি মূলধারা হয়ে উঠেছে, যা থেকে আমাদের নীতিনির্ধারকদের চিন্তাভাবনাও মুক্ত নয়।

প্রতিমন্ত্রী মহোদয়ের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্র যদি নারীদের চাকরি অর্থাৎ কাজের বাইরে রাখতে চায়, তাহলে তো তাদের আর পড়াশোনায়ও যুক্ত করার দরকার নেই। প্রতিমন্ত্রী মহোদয়ের সরকার কি তাই চায়? তাহলে যে নারীশিক্ষার পেছনে রাষ্ট্র এত বিপুল বিনিয়োগ করছে এবং যা করতেই হবে, তার ব্যাখ্যা কী? চার. নারীদের যদি কাজে যুক্ত না রেখে শুধু সন্তান লালন-পালনের দায়িত্ব দিতে চান, তাহলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে যে ২৮ লাখ নারী শ্রমিক রয়েছে, তাদের ব্যাপারে কি করা হবে? তাদের ঘরে পাঠানো হলে তাদের জীবন কিংবা তৈরি পোশাক খাত কীভাবে চলবে, সেসব ভালোভাবে চিন্তাভাবনা করে অতঃপর শুধু স্বামীকে চাকরিতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে কি? দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রেখে সমাজ, রাষ্ট্র কিংবা অর্থনীতি কোনোটিকেই কি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? বিষয়টি প্রচ্ছন্নভাবে নারীর প্রতিভা ও সামর্থ্যরে বিকাশ এবং ব্যবহারহীনতাকেই উসকে দিচ্ছে না কি? সাত. এই একুশ শতকের তৃতীয় দশকে এসে পৃথিবীর কোথাও কি এমন একটি দৃষ্টান্তও আছে, যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে নারীকে কাজের বাইরে রাখার কথা বলা হচ্ছে! প্রশ্নটি আফগানিস্তানকে বিবেচনার ভেতরে রেখেই বলা।

প্রতিমন্ত্রী মহোদয়ের উপরোক্ত মন্তব্য চাকরিরত কিংবা চাকরিবিহীন সব নারীর প্রতিই এক চরম অসম্মানজনক উক্তি। আশঙ্কা হয় যে, এ মন্তব্যের ফলে চরম নিষ্ঠুরতাপূর্ণ পুরুষশাসিত এ সমাজে ঘরে ও ঘরের বাইরে অতি নীরবে নারীর অবস্থানের আরও এক দফা অবনমন ঘটবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে বর্তমানে যে নারীরা কাজ করছেন, তাদের এমনিতেই নিয়ত নানা বাধাবিঘœ অতিক্রম করে সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে। এই সংগ্রামকে আরও খানিকটা কঠিন করে তোলা হলো বৈকি!

লেখক : সাবেক পরিচালক, বিসিক ও বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক

atkhan 56 @gmail. com

সর্বশেষ সর্বাধিক পঠিত