চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাউজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

জানা গেছে, সকাল ৭টার দিকে মিলি নিজের দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন। রডটি বিদ্যুতায়িত ছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মা। তাকে বাঁচাতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা মা ও মেয়েকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়া রয়েছ বলে জানান ওসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত