শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে  জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষারিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম, রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত