চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনের সড়কে ‘কার্যক্রম নিষিদ্ধ দলের’ কর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাতে দামপাড়া পুলিশ লাইনের মূল ফটক ও বাস কাউন্টারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাত ১১টা ২০ মিনিটে দুই যুবক মোটরসাইকেলে এসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রæত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নিষিদ্ধ সংগঠনের দুই কর্মী ককটেল বিস্ফোরণ ঘটনাটি ঘটানোর তথ্য ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।