রাশমিকার ‘মাইসা’র মুক্তি স্থগিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ এএম

মুক্তির মাত্র পাঁচ দিন আগে পিছিয়ে গেল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল সিনেমাটির। তবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। নতুন তারিখ এখনো জানানো হয়নি।

পরিচালক রবীন্দ্র পুল্লে ও প্রযোজনা প্রতিষ্ঠান আনফর্মুলা ফিল্মস এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সিনেমাটিকে আরও উন্নত কারিগরি মানে দর্শকের সামনে হাজির করতে চান তারা। কোনো ধরনের আপস না করতেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও আশ্বস্ত করেছেন নির্মাতারা।

এদিকে রাশমিকাও সামাজিক মাধ্যমে নির্মাতাদের বিবৃতি শেয়ার করেছেন। নতুন মুক্তির তারিখ সম্পর্কে তিনিও এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন। সিনেমাটিতে রাশমিকাকে দেখা যাবে গোন্ড আদিবাসী সম্প্রদায়ের এক নারীর চরিত্রে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয় তাকে। রবীন্দ্র পুল্লে পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঈশ্বরী রাও, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি ও রাও রমেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত