গাজীপুর মহানগরীর পূবাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আপন ভুবন রিসোর্টের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন সিকদার বকুল।
বিশেষ অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মো. রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, এম নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এবং সদস্য আলহাজ সাখাওয়াত হোসেন খোকন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. পনির খন্দকার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মো. আবুল হোসেন চৌধুরী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, সাংবাদিক মো. কলিম উল্লাহ ইকবাল, গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন সরকার, সাধারণ সম্পাদক শাহীনুল আলম ভূঁইয়া ও সিনিয়র সহসভাপতি ওবায়েদুল্লাহ, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান এবং ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লাসহ অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়োজীদ হোসেন, দৈনিক আমাদের সংবাদ-এর সম্পাদক মো. জাহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম আইয়ুব, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল মতিন খান, সাংবাদিক শাহ নেওয়াজ ও মো. মোক্তাদির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাদের লেখনী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি সামাজিক সমস্যা সমাধানেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।