এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বলেন, এ বিষয়ে সব বোর্ড আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

এ ক্ষেত্রে ৬ ডিসেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। বিলম্ব ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।

এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। আর বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রাখা হয়েছিল।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত