প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জিইসি মোড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত