বিমসটেক অ্যাথলেটিকসের প্রথম দিনই সুমাইয়ার পদক জয়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ।

বুধবার (২৫ নভেম্বর) নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান অর্জন করেছেন।

প্রতিযোগিতায় ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। এ ছাড়া ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত