ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদ-ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এ সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে ১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি কারাদ-ের হুঁশিয়ারি দেওয়া হয়।