বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে দশটায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুরু হওয়া এ কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপকূলীয় সড়ক শিক্ষাঙ্গন প্রাঙ্গন মুখর করে তোলে ছাত্র-ছাত্রীরা।
জাগরণযাত্রা শেষে শিক্ষার্থী খাতার পৃষ্ঠা ছিড়ে পানিতে ফেলে প্রতিকী প্রতিবাদ প্রদর্শণ করে। ছবি: শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা