সম্পূর্ণ ইলেকট্রিক নেভো কিউ০৫ ইভি

বাংলাদেশে তৈরি চাঙ্গান সিএস-৭৫ প্রো বাজারে আনল ডিএইচএস অটোস

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

বাংলাদেশে চাঙ্গানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস লিমিটেড আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), ঢাকায় চাঙ্গান সিএস৭৫ প্রো বাজারে এনেছে।

সাত আসনের এসইউভি গাড়িটি বাংলাদেশে তৈরি প্রথম চাইনিজ-প্যাসেঞ্জার গাড়ি, যা দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক। একই অনুষ্ঠানে সম্পূর্ণ ইলেকট্রিক চাঙ্গান নেভো কিউ০৫ ইভি এর এক্সক্লুসিভ উন্মোচনও করা হয়।

‘বিল্ট উইথ প্রাইড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে চাঙ্গান সিএস৭৫ প্রো। গাড়িটির দাম ৩৪ লাখ টাকা থেকে শুরু। এতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, ১৯ ইঞ্চি টাইটেনিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল, প্যানারমিক সানরুফ, ফ্রন্ট সিট ভেন্টিলেশন ও হিটিং ফিচার। এছাড়া রয়েছে পাঁচ বছরের মেজর কম্পোনেন্ট ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা।

৪৬.৯০ লাখ টাকা দামের চাঙ্গান নেভো কিউ০৫ ইভি - তে রয়েছে ১৬৩ হর্সপাওয়ার মোটর (১২০ কিলোওয়াট), ৪৬২ কিলোমিটার NEDC রেঞ্জ, ফাস্ট চার্জিং সুবিধা এবং আধুনিক বিভিন্ন ফিচার। গাড়িটির ব্যাটারি ও মোটরের জন্য রয়েছে আট বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং বলেন, ‘বাংলাদেশ চাঙ্গানের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। স্থানীয় গ্রাহকদের কাছে বিশ্বমানের অটোমোটিভ প্রযুক্তি ও পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএইচএস অটোসের সঙ্গে আমাদের অংশীদারত্ব এবং র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিস লিমিটেড-এ স্থানীয় উৎপাদন সক্ষমতা বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রতি আমাদের আস্থা ও এ বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এই যাত্রায় সিএস৭৫ প্রো একটি গর্বের মাইলফলক।’

ডিএইচএস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফহান রউফ চৌধুরী বলেন, “চাঙ্গান সিএস৭৫ প্রো-এর বাজারে আসা আমাদের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ডিএইচএস অটোসে আমরা বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় অটোমোটিভ ব্যবসা গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, যেখানে ‘হাউস অফ ব্র্যান্ডস” গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা আমাদের ব্র্যান্ড পোর্টফোলিও সম্প্রসারণ, স্থানীয় উৎপাদন সক্ষমতা জোরদার, ডিস্ট্রিবিউশন ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক বিস্তৃত এবং বাংলাদেশি গ্রাহকদের জন্য আরও বিশ্বমানের মোবিলিটি সলিউশন নিয়ে আসার পরিকল্পনা করছি।”

ডিএইচএস অটোস লিমিটেডের বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ বলেন, ‘নতুন প্রজন্মের প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ভেহিকল, কানেক্টেড ইকোসিস্টেম এবং আধুনিক স্মার্ট পরিবহন সমাধানের মাধ্যমে বাংলাদেশের অটোমোটিভ ভবিষ্যৎ এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের অভিজ্ঞতার মানোন্নয়নের মাধ্যমে আমরা চাঙ্গান ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে চাই।’

গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে নিজস্ব সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে সেবা দেবে ডিএইচএস অটোস। এ নেটওয়ার্কে থাকছে বিক্রয়োত্তর সার্ভিসিং, আসল স্পেয়ার পার্টস এবং পেশাদার টেকনিক্যাল সাপোর্ট।

চাঙ্গান সিএস৭৫ প্রো এবং চাঙ্গান নেভো কিউ০৫ পাওয়া যাবে ডিএইচএস অটোস লিমিটেডের শোরুম র‌্যাংগস ব্যাবিলোনিয়া, ২৪৬ বীর উত্তম মীর শওকত সরণি (গুলশান-তেজগাঁও লিংক রোড), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ। শোরুমে গ্রাহকরা গাড়িগুলো সরাসরি দেখার পাশাপাশি বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাবেন। এছাড়া, ডিএইচএস সার্ভিস -এর মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণ, আসল যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত