আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চাইনিজ তারকা জ্যাকি চ্যান অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজি। ভক্তরা অপেক্ষায় ছিলেন এর নতুন কিস্তির। অবশেষে সুখবর দিলেন জ্যাকি চ্যান। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে জ্যাকি চ্যান বলেছেন, ‘আমরা চতুর্থ কিস্তির ব্যাপারে কথা বলছি। স্ক্রিপ্টে ভুল আছে কিছু। আজ নির্মাতার সঙ্গে কথা বলব এ ব্যাপারে।’ হলিউডে ‘রাশ আওয়ার’ ছিল জ্যাকি চ্যানের প্রথম সিনেমা। অভিনেতা বলেন, ‘হলিউডে অনেকবারই কাজ করতে চেয়েছি। কিন্তু আমিই আবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমি ইংরেজিতে ভালো নই। আমার সংস্কৃতির সঙ্গেও তাদের মেলে না। ভাবতাম তারা আমার অ্যাকশন পছন্দ নাও করতে পারে। এরপর একদিন আমার ম্যানেজার রাশ আওয়ারের স্ক্রিপ্ট দেন। আমি ‘না’ বলে দিলাম। তিনি বললেন, ‘শেষ বারের মতো চেষ্টা করে দেখুন।’ আমি বললাম, ‘আচ্ছা শেষ বার।’ অভিনেতা আরও জানান, সিনেমাটি যখন ব্যাপক সাফল্য পেল, তখনো অভিনেতা তার খ্যাতি বুঝতে পারেননি। তিনি মিলিয়নের হিসেব বুঝতেন না। শুধু বুঝতে পেরেছিলেন ছবিটি সফল হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে অভিনয় করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। মাত্র ৩৫ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে আয় করেছিল ২৪৪ মিলিয়ন ডলার।
আসছে জ্যাকি চ্যানের ‘রাশ আওয়ার ৪’
Not defined
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ এএম
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০