জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য, ৫৫টি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হয় তারা। কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়। মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়েছে। বালক বিভাগে ১৫-১৭-বছর বিভাগে আব্দুল আজিম ১১টি স্বর্ণ ২টি রৌপ্য ৭টি রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হয় এবং বালিকা বিভাগে ১৩-১৪ বছর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদকসহ ৪টি রেকর্ড করে সেরা বালিকা সাঁতারু নির্বাচিত হয়। ডাইভিং বালক বিভাগে সায়েদুল ইসলাম- বিকেএসপি ১টি স্বর্ণপদক পেয়ে সেরা ডাইভার এবং বালিকা বিভাগে অর্পা দাস ৩টি স্বর্ণ- ১টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা ডাইভার নির্বাচিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বিকেএসপি চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম
বিকেএসপি চ্যাম্পিয়ন
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০