গতকাল প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। এই পরীক্ষায় অংশ নেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিও। ফল প্রকাশের পরপরই পূজা চেরি গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি ৪.৩৩ পেয়ে পাস করেছেন।কিন্তু সন্ধ্যার পর থেকেই পূজা চেরির এসএসসি ফল নিয়ে বিভ্রাট শুরু হয়। ফেসবুকে চলে আসে পূজা চেরির মার্কশিটের কপি। ফেসবুকে পোস্ট করা একটি রেজাল্ট শিটে দেখা যায়, পূজা চেরি জিপিএ ৪.৩৩ নয়, তিনি পেয়েছেন ৩.৩৩। দিনভর চলে সমালোচনা। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে পূজা নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক মারফত পূজা বলেন, ‘
আসলে আমি দুঃখিত।
আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন অ্যাডমিড কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে আই এম সরি। আমি আসলে কাউকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাইনি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি নিয়ে শিওর না হব ততক্ষণ আমি কিছু বলব না। আমার সব সাংবাদিক ভাইয়েরা, আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইয়েরা আমার ওপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পূজা চেরি। যারা এ রকম নিউজ করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি।
আমি অত্যন্ত দুঃখিত।
আপনারা আমার ওপর আশীর্বাদ রাখবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।’
আরও পড়ুন: এসএসসির ফল নিয়ে মিথ্যাচার করলেন নায়িকা পূজা চেরি
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা করা পূজা চেরি ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে পদার্পণ করেন। একই বছর মুক্তি পায় তার দুটি ছবি। দুটিই ব্যবসাসফল হয়। একটি ‘পোড়ামন ২’ অন্যটি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবি দুটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এ দুটি ছবিতেই তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ।
