ঈদের দিন রংপুরের সড়কে ঝরল ৫ প্রাণ

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৬:৪৮ পিএম

রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দুই বাসের আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আরও পড়ুন..৩ দিনে বঙ্গবন্ধু সেতুতে ৮ কোটি টাকার টোল আদায়

খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং হতাহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে উদ্ধার অভিযান চলছে এবং হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত