এআই ব্যবহার করবে ট্রুকলার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম

অনাকাক্সিক্ষত ফোন কল এড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংবলিত ফিচার নিয়ে আসছে ট্রুকলার। নতুন ফিচার মেশিন লার্নিং এবং ক্লাউড টেলিফোনিকে স্ক্রিন এবং কল শনাক্ত করে। পাশাপাশি ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় এবং সম্ভাব্য স্প্যাম কল শনাক্ত করতেও সাহায্য করবে। এটি একটি কাস্টমাইজেবল ও ইন্টারেকটিভ ডিজিটাল রিসেপশনিস্ট। যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কলের উত্তর দেবে এবং তাদের অবাঞ্ছিত কল এড়াতে সাহায্য করবে এমনটাই জানিয়েছেন ট্রুকলার।

ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট নতুন একটি ফিচার। এআই ফিচার দ্রুত ইনকামিং কলের উত্তর দিতে পারবে এবং কলারের কথা শুনে লাইভ ট্রান্সক্রিপশনও দেবে। ব্যবহারকারীদের কলারের পরিচয় এবং কল করার উদ্দেশ্য বুঝতেও সাহায্য করবে। এই তথ্যের ওপর ভিত্তি করে ব্যবহারকারী কলটি ধরবেন নাকি স্প্যাম কল হিসেবে চিহ্নিত করবেন তার সিদ্ধান্তও নিতে পারবেন। ট্রুকলারের এক মুখপাত্র বলেছেন, ফেক কল পুরোপুরি এড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের পরীক্ষামূলকভাবে কিছু কিছু জায়গায় এই ফিচার উন্মুক্ত হয়েছে। এখন অ্যান্ড্রয়েড মোবাইলধারীদের জন্য ১৪ দিনের ট্রায়াল পিরিয়ড হিসেবে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর ট্রুকলার প্রিমিয়াম অ্যাসিস্ট্যান্ট প্ল্যান হিসেবে প্রতি মাসে ১৫৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। বর্তমানে ৯৯ টাকার প্রমোশনাল অফারে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত