স্বাস্থ্যকর গর্ভধারণে নারীর খাবার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ এএম

গর্ভধারণে কোন খাদ্যগুলো ভালো, এ নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। মায়ের পুষ্টি, পেটের শিশুটির পুষ্টি সমানভাবে বিবেচ্য বিষয়।

ডিম : একটি ডিমে ৯০ ক্যালরি পাওয়া যায়। অথচ এতে ১২টি ভিটামিন ছাড়াও পাচ্ছেন বিভিন্ন খনিজ উপাদান ও প্রোটিন। ডিমের প্রোটিন সহজপাচ্য ও গুণসম্পন্ন। আপনি ও আপনার ভেতরের শিশুটির জন্য প্রতিদিন প্রোটিন দরকার ডিম তা সরবরাহ করে। ডিমে কোথিন থাকে। কোথিন আপনার ভেতরের শিশুটির মস্তিষ্ক বর্ধন ও অন্য সব গঠন প্রক্রিয়ায় সাহায্য করে। ডিম নার্ভের জটিলতা রোধ করে। প্রত্যেক গর্ভবতী মহিলাকে ১/২টি ডিম খেতে হবে প্রতিদিন।

শিম : শিমে প্রচুর প্রোটিন থাকে। প্রোটিন আঁশসমৃদ্ধ শিমের দানা গর্ভবতীকালীন কোষ্ঠ্যকাঠিন্যও রোধ করে। শিমে প্রচুর আয়রন, ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ও জিঙ্ক। ভ্রƒণের গঠনে ও বর্ধনে সাহায্য করে।

মিষ্টি আলু : মিষ্টি আলুর গায়ের রক্ত ক্যারোটিনয়েড আমাদের দেহে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়।  সুতরাং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সবজি খেতে হবে। এ ছাড়া মিষ্টি আলুতে প্রচুর ফলিক অ্যাসিড ও আঁশ থাকে।

খোসাযুক্ত খাবার : পপকর্ন : আঁশ থাকে প্রচুর। থাকে অনেক পুষ্টি। যেমন : ভিটামিন ‘ই’ সেলেনিয়াম, ফাইটো নিউট্রিমন্ট। প্রোটিনসমৃদ্ধও বটে।

বাদাম : প্রচুর ওমেগা-৩ ও আপনার ভেতরের শিশুটিকে গঠনে সাহায্য করে।

ইউগার্ট : ইউগার্টে প্রচুর প্রোটিন থাকে। বিশেষ করে গ্রিন ইউগার্টে। ইউগার্টে আবার ক্যালসিয়ামের প্রাচুর্য, গর্ভধারণে ক্যালসিয়ামের খুব দরকার। আপনি ক্যালসিয়াম পাচ্ছেন তা আপনার ভেতরের শিশুটির জন্য প্রয়োজনীয়। তার দেহ গঠনে।

গাঢ় সবুজ শাকসবজি : সিনাক, কালি এবং ব্রোকলি ও অন্যন সবুজ শাকসবজি সব ভিটামিন, যেমন : এ, সি, কে-তে ভরা। এগুলো বাচ্চার চোখের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাংস : মাংস খুবই উত্তম প্রোটিনের উৎস, তবে পাতলা চর্বিহীন মাংস খেতে হবে। তবে শিক কাবাব, হট ডগ জাতীয় মাংসের খাদ্যগুলো গ্রহণ করা উচিত হবে না। কারণ তাতে থাকে ব্যাকটেরিয়া প্যারাসাইটগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত