ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানের লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
রবিবার ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ১৯৭ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। জো রুটের দল প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান।
লাঞ্চের আগেই ইংলিশরা নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে।
আগের দিনের ৬ উইকেটে ১৩৭ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেছিল ক্যারিবীয়রা। এদিন আর ৬০ রান যোগ করতে পেরেছে দলটি। ৪ উইকেটের সবকটি নিয়ে আবারো সব আলো নিজের দিকে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আগের দিন নিয়েছিলেন ২ উইকেট। সব মিলে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার তার। বোলিং স্পেল ১৪-৪-৩১-৬।
এর আগে ব্যাটিংয়েও চাপের মুখে ১০ নম্বরে নেমে খেলেছিলেন ৪৫ বলে ৬২ রানের ইনিংস।
এদিন ২৪ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার সর্বোচ্চ ৪৬ রান করে থামেন। শেন ডাওরিচ ১০ রান নিয়ে দিন শুরু করেছিলেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ব্যক্তিগত ৩৭ রান করেন তিনি।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজে সমতা আনে ইংলিশরা।
আরো পড়ুন:
ব্রড নৈপুণ্যে দ্বিতীয় দিনেই চালকের আসনে ইংল্যান্ড
ব্রডের দৃঢ়তায় প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৬৯
