ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি কায়েস চৌধুরী 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

ব্যাংক এশিয়া পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চট্টগ্রাম জোনাল হেড পদে সম্প্রতি যোগ দিয়েছেন কায়েস চৌধুরী। সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ডিএমডি যোগদানের বিষয় জানানো হয়।   

এর আগে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল কর্পোরেট হিসেবে দায়িত্ব পালন করেন। কায়েস চৌধুরী কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ও বিজনেস ট্রান্সফরমেশনে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসা কার্যক্রমে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে উল্লেখ করা হয়।

কায়েস চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন একনিষ্ঠ, নীতিবান ও দূরদর্শী ব্যাংকার হিসেবে পরিচিতি লাভ করেন। একই সঙ্গে কর্পোরেট, কমার্শিয়াল ও শাখা ব্যাংকিং কার্যক্রমে গভীর অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এম কম ডিগ্রি লাভ করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ, টিম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে তার অবদান অনন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত