ধানের শীষে ভোট মানে ঘাতকদের পক্ষে ভোট: জয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:১০ পিএম

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন।

রোববার বিজয় দিবসের দিন এক ফেইসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে আসুন প্রতিজ্ঞা করি আমরা কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট দেব না। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট।’ 
তিনি বলেন, ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারবো না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত