শ্রীনগরে মাহী বি. চৌধুরীর বাসভবনে গুলি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

বুধবার রাত ৯ টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে মাহী বি. চৌধুরীর বাস ভবনের জানালার কাচ ভেঙে গেছে। তবে এ সময় মাহী বি. চৌধুরী ও তার পরিবারের কেউই বাড়িতে ছিল না।

মাহী বি. চৌধুরী মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন।  

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, মহাজোটের প্রার্থী বিকল্প ধারার মাহী বি. চৌধুরীর বাসভবনের পেছনের গেটে কে বাবা কারা এক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  করেছে। এ সময় এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত