রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবারের এই সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা বিএনপি সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ আবু হেনাকে নিয়ে বুধবার বিকালে উপজেলার গোয়ালকান্দি এবং হামিরকুৎসা বাজারে গণসংযোগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এসময় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান টুকু বলেন, ‘জঙ্গিদের হাতে স্বজন হারা ও নির্যাতিতরা আবু হেনাকে গণসংযোগে বাধা দেয়। তাদের উপর ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, সামান্য একটু উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
