৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ এএম

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) সব ব্যাংক বন্ধ থাকবে। এ হিসেবে ২৭ ডিসেম্বর হবে ২০১৮ সালের শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় ওই চার দিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। গতকাল এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

‘এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ৩০ ডিসেম্বর সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত