চুয়াডাঙ্গায় বিএনপির দুই প্রার্থীর জাল ভোটের অভিযোগ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ এএম

জাল ভোট, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বিতাড়িত করাসহ বিভিন্ন অভিযোগের মধ্যে শেষ হয়েছে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ভোটগ্রহণ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গার দুটি আসনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই বিএনপির পোলিং এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন বিএনপির দুই প্রার্থী শরিফুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খান বাবু। তাদের দাবি, সরকার সমর্থকরা কেন্দ্র দখল করে নিজেরাই ভোটের বাক্স ভরাট করেছে।

তবে জেলা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত