প্রতিদিন চায়ের সঙ্গে স্ন্যাকস এবং সাধারণ কেক খেয়ে হয়তো বিরক্ত লাগছে? নতুন বছরে নিজেই তৈরি করে ফেলুন মজাদার চকলেট বেনানা কেক। খুব সহজেই তৈরি করে ঘরোয়া অনুষ্ঠানে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের আপ্যায়ন করে প্রশংসা কুড়াতে পারেন। রান্না করতে ভালোবাসলে এই ডেজার্ট রেসিপিটা দেখে নিতে পারেন।
উপকরণ:
৪টি কলা
১/২ কাপ দুধ
১/২ চা চামচ লবণ
দেড় কাপ চিনি
৩ চা চামচ বেকিং পাউডার
৩ কাপ ময়দা
২টা ডিম
১ কাপ মাখন
দেড় কাপ ডার্ক চকলেট চিপস
তৈরি প্রণালি:
ধাপ ১: এই সুস্বাদু কেক রান্না করতে হলে প্রথমে লবণ, ময়দা, বেকিং পাউডার, চিনি একটি বাটিতে মেশান। এবার এগুলো ওভেনে ৩৫০ ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রায় গরম দিন। একটি বাটিতে কলাগুলো চটকান।
ধাপ ২: দুধ কলার বাটিতে ঢালুন। এতে ডিম ভেঙে দিন। ভালো করে উপাদানগুলো মেশান। মিশ্রণটি আগের বেক করা ময়দার সঙ্গে মিশিয়ে যাওয়ার মতো করে তৈরি করুন।
ধাপ ৩: এবার, এর উপর ডার্ক চকলেট চিপ মেশান। ভালোভাবে মিশিয়ে নিন। একটি বেকিং ডিস তেল মাখিয়ে এর মধ্যে ময়দার মিশ্রণটি ঢালুন। সবশেষে কলার মিশ্রণটি বেকিং করা ডিসে মিশিয়ে ৩৫ মিনিট বেক করুন।
ধাপ ৪: কেকটি রান্না হয়েছে কিনা তা জানার জন্য এর মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটা করে নিন। চামচটি পরিষ্কারভাবে বের হয়ে আসলে বুঝতে হবে কেকটি খাওয়ার উপযোগী হয়েছে। নামিয়ে ঠান্ডা করুন। উষ্ণ থাকতেই কেকটি পরিবেশন করুন।
