নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস দুই লাখ ১০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফজলুল আজিম পেয়েছেন ৪৭১৫ ভোট।
তবে এ আসনে আয়েশা ফেরদাউসের স্বামী স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মোহাম্মদ আলী ১২৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। স্থানীয়রা জানান, স্ত্রীর কাছে স্বামীর এই পরাজয় ও জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নূর-এ-আলম হাতিয়ার ৭৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন। এতে দুই লাখ ২০ হাজারের মধ্যে দুই লাখ ১০ ভোটই পান নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউস।
