সুপ্রিম কোর্টে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে আজ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১১:১৯ পিএম

অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম আজ বুধবার আবার শুরু হচ্ছে। গত ১৯ ডিসেম্বর থেকে গতকাল ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন  বিচারিক বেঞ্চ গঠন করা হয়। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে  ইসলামীর নেতাদের ধানের শীষ প্রতীকে প্রার্থিতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে। অবকাশকালীন সময়ে আপিল বিভগের বিচারপতি মো. নুরুজ্জামান গত ২৪ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত