স্বত্বাধিকারী ও ডিজাইনার, অঞ্জনস
২০১৮ সালে পোশাকের পরিবর্তন খুব কম ছিল। পোশাকের ডিজাইনে গত বছর খুব পরিবর্তন হয়নি। মেয়েদের পোশাকে অনেক বেশি লেন্থ এবং ঘের ছিল। ছেলেদের পোশাকে সিøম ফিটের চাহিদা বেশি থাকলেও রেগুলার ফিটও চলেছে। সেটা পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট মোটকথা সবকিছুতেই। পোশাকে কমফোর্ট বিষয়টা বেশি গুরুত্ব পেয়েছে।
নতুন বছরে পোশাকে বেশ কিছু পরিবর্তন আসবে। পোশাকের ডিজাইনিংয়ের ক্ষেত্রে প্রিন্ট ম্যাটেরিয়াল অনেক বেশি চলবে। প্রিন্টের পাশাপাশি কাপড়ের ক্ষেত্রে উইভিং ডিজাইনও গুরুত্ব পাবে। বৈশাখ এবং ঈদের পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য দেখা যাবে। শাইনিং রং সামনে আসবে। যেমন কমলা, হলুদ, সবুজ ইত্যাদি। নতুন বছরে পাঞ্জাবির ক্ষেত্রে একছাঁট ও কলিদার পাঞ্জাবি গুরুত্ব পাবে। ডিজাইনের ক্ষেত্রে এমব্রয়ডারি, প্লেইন এবং প্রিন্টিং তিনটি মাধ্যমই দেখা যাবে।
