তরুণীকে ধর্ষণচেষ্টা সেই বাসচালক রিমান্ডে

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৩:০৯ এএম

রাজধানীর আবদুল্লাপুরে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় চালক রাসেল ভুইয়াকে (২০) রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৮ ডিসেম্বরের এ ঘটনায় আসমানী পরিবহনের চালক রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন তরুণীর চাচা।  উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ওই তরুণীর বাসা দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড থেকে তিনি বাসে ওঠেন। চালক তরুণীকে আব্দুল্লাহপুরে না নামিয়ে বাসটি স্লুইচগেট এলাকার দিকে নিয়ে যায়। এ সময় চালক, হেলপারসহ আরও ২-৩ জন চলন্ত বাসে তাকে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে রক্ষা করতে তরুণী বাসের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়েন। এতে তিনি আহত হন। ওই তরুণী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।  পুলিশ জানায়, এ ঘটনায় ৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলার পরই চালক রাসেলকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত