নতুন চমকে আসছে হোয়াটস অ্যাপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর হোয়াটস আপের ব্যবহারই সবচেয়ে বেশি বলতে গেলে। ফেসবুকের মালিকানায় আসার পর থেকে এটির মধ্যে নতুনত্বও আসে।

অনেকেই চান ফেসবুক এড়িয়ে চলতে, তবে যোগাযোগের জন্য দ্বারস্থ হন হোয়াটস আপসহ এ রকম আরও কিছু অ্যাপসের প্রতি। শুধু বাংলাদেশ না পুরো বিশ্বেই বাড়ছে হোয়াটস আপের জনপ্রিয়তা।

২০১৯ সালে নতুন চমক দিতে যাচ্ছে হোয়াটস আপ। আরও কিছু নতুন ফিচার যুক্ত করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

১. ইগনোর বাটন: এ ফিচারের মাধ্যমে অনেক অপ্রয়োজনীয় মেসেজ এড়ানো যাবে। সেই সঙ্গে প্রেরককেও এ বিষয়ে জানিয়ে দেওয়া যাবে।  

২. ডু নট ডিস্টার্ব: কেউ বিরক্ত করলে এ ফিচারের মাধ্যমে উপযুক্ত দেওয়া যাবে।

৩. প্রোফাইল পিকচার ভিউআর্স: নতুন এই ফিচারের মাধ্যমে দেখা যাবে অ্যাকাউন্টধারীর প্রোফাইল পিকচার কে কে দেখেছেন৷

৪. সিডিউল মেসেজ: এ ফিচারের মাধ্যমে দিন তারিখসহ কোনো নোট লিখে সেভ রাখা যাবে। বিশেষ করে এর মাধ্যমে অন্য কারও জন্মদিন মনে রাখা আরও সহজ হয়ে যাবে।

৫. অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল: যে কোনো উৎসব বা বিশেষ দিনে একসঙ্গে সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠানো যাবে এই আকর্ষণীয় ফিচারের মাধ্যমে।

৬. নোটিফিকেশন হোয়েন কন্টাক্ট কামস অনলাইন: কেউ অনলাইনে থাকলে আপনাকে জানান দিবে এই ফিচার। সেই সঙ্গে তার সঙ্গে আলাপেও মেতে ওঠা যাবে।

৭. লাইক অ্যান্ড ডিসলাইক বাটন ফর স্ট্যাটাস: নতুন এ ফিচারের মাধ্যমে ফেসবুকের মতোই রিয়েকশান জানানো যাবে হোয়াটস অ্যাপের স্ট্যাটাসে। তবে এখানে শুধু লাইক এবং ডিসলাইক বাটন থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত