জয় আর রাদওয়ান ছাড়া বঙ্গবন্ধু পরিবারের কারও অফিসিয়াল ফেসবুক পেজ নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও শেখ  রেহানার ছেলে রাদওয়ান মুজিব ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আর কারো অফিসিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ফেক ফেসবুক পেজ পরিচালিত হচ্ছে। যা থেকে নানা মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে ।

বিজ্ঞপ্তিতে এসব পেজগুলো যারা পরিচালনা করছে তাদের অনুরোধ করে বলা হয় পেজগুলোকে যাতে আনঅফিসিয়াল হিসেবে ঘোষণা করা হয়। অন্যথায় দলটি আইনগত ব্যবস্থা নেবে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত