তিন বছরে ১০ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:১৫ পিএম

কানাডা সরকার আগামী তিন বছরে দশ লক্ষাধিক স্থায়ী অভিবাসী নেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্ট বিষয়ক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে সিএনএন।

২০১৭ সালে কানাডা দুই লাখ ৮৬ হাজার অভিবাসীকে স্থায়ী নাগরিকত্ব দেয়। চলতি বছরে এই সংখ্যা সাড়ে তিন লাখ, ২০২০ সালে তিন লাখ ৬০ হাজার, ২০২১ সালে তা তিন লাখ ৭০ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ বিষয়ে বলেন, ‘নতুনভাবে আমাদের দেশে আসা অভিবাসীদের গোটা দেশের পক্ষ থেকে আগাম ধন্যবাদ। কানাডা দিন দিন একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যা প্রত্যেকেই উপভোগ করবে।’ হুসেন নিজেও একজন সোমালি শরণার্থী ছিলেন। নতুন এই অভিবাসীদের প্রবেশের ফলে কানাডার জন্মহার সমস্যা যেমন মিটবে তেমনি শ্রমিক সংকটও কমবে বলেও তিনি মনে করেন।

অভিবাসীদের স্থায়ীকরণের ক্ষেত্রে কানাডা যখন উদারনৈতিক ভূমিকা পালন করছে তখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে যাতে কোনো অভিবাসী প্রবেশ করতে না পারে। শরণার্থীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কানাডা শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত