ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

শ্রমিক আন্দোলনের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে ব্যবস্থা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০২:৩১ এএম

আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার রাজধানীর মিরপুর কলেজ প্রাঙ্গণে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।’ উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমান, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহম্মদ, নাসা গ্রুপের পরিচালক মল্লিক মনিরুজ্জামান এবং সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক এসময় উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত